রাঙামাটিতে আরও ২৬ জন করোনা রোগী শনাক্ত


চিরন বিকাশ দেওয়ান রাঙামাটি প্রতিনিধি:
রাঙামাটি পার্বত্যজেলার বিভিন্ন উপজেলায় আজ আরও ২৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

সিভিল সার্জন সূত্রে পাওয়া তথ্যে জানা গেছে, আজ রাঙামাটি সদর উপজেলা ও পৌর সভাতে ২০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

কাপ্তাই উপজেলায় ২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এদিকে জুরাছড়ি উপজেলায় ২ জন, বরকল উপজেলায় ১ জন এবং রাজস্থলী উপজেলায় ১ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত করা হয়েছে। এ যাবৎ রাঙামাটিতে ৪৯৫ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

রাঙামাটি পার্বত্য জেলায় লাফিয়ে লাফিয়ে করোনা ভাইরাস সংক্রমনে জন সাধারনের মনে একটুও আতংক পরিলক্ষিত হচ্ছে না।

যেমন আগামী কিছুদিন পর কোরবানীর ঈদ। ঈদের আগে প্রশাসন রাঙামাটির জনবসতি পূর্ণ এই শহরে প্রশাসনিক নজরদারি বাড়ানো দরকার বলে অনেকের মত দিয়েছে। কোন ব্যক্তি মাস্ক সহ স্বাস্থ্য বিধি লংঙন করে ঘুরাঘুরি করতে যেন না পারে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.