নগরীতে ৬ হাজার ৪শ পিস ইয়াবাসহ আটক ৩
খোকন মজুমদার রাজীবঃ নগরীতে ৬ হাজার ৪শ পিস ইয়াবাসহ মোরশেদ আলম (২৩), মোঃ নাছির উদ্দিন (৫৩) ও মোঃ আরফান (২৪) নামের তিন জনকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ।
বুধবার (১৬ জুলাই) ভোর ৬.১০ মিনিটে নগরীর কোতোয়ালি থানাধীন সিনেমা প্যালেস এলাকায় এ অভিযান পরিচালনা করেন বলে জানান পুলিশ।
গোয়েন্দা দফতর সূত্রে জানা যায়, মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আলী হোসেন এর দিক নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) মির্জা সায়েম মাহমুদ, ও সহকারী পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) কামরুল ইসলাম এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক বিশ্বজিৎ বর্মন এর নেতৃত্বে ০১নং টিম গোপন সংবাদের ভিত্তিতে ১৬ জুলাই ভোর ০৬.১০ মিনিটে নগরীর কোতোয়ালী থানাধীন সিনেমা প্যালেস সংলগ্ন আলিফা ভলগানাইজিং এলাকায় অভিযান পরিচালনা করে ৬ হাজার ৪শ পিস ইয়াবা ট্যাবলেট সহ তিন জন আসামিকে গ্রেফতার করেন নগর গোয়েন্দা পুলিশ।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলেও জানান পুলিশ।