করোনাঃ ২৪ ঘন্টায় ৫১ জনের মৃত্যু নতুন সনাক্ত ৩০৩৪ জন
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫১ জনের মৃত্যু হয়েছে, নতুন করে সনাক্ত হয়েছে তিন হাজার ৩৪ জন। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে দুই হাজার ৫৪৭ জনের।এবং সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৯৯ হাজার ৩৫৭ জনে।
শুক্রবার (১৭ জুলাই) দুপুর আড়াইটার দিকে করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।