হাটহাজারীতে ফার্মেসীতে অভিযান: ৫ হাজার টাকা জরিমানা


হাটহাজারী পৌরসভার বাসস্টেশন এলাকায় মনি ফার্মেসীতে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করে ৫ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা প্রশাসন।

শুক্রবার (৩ এপ্রিল) উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ রুহুল আমিন এ অভিযান পরিচালনা করেন।

ইউএনও জানান, মনি ফার্মেসী থেকে এক ব্যক্তি একটি হেক্সিসল ক্রয় করতে গেলে দোকানদার ১০০ টাকায় বিক্রি করেন। বিষয়টি ক্রেতা ফেসবুকে মেসেঞ্জারে ইউএনওকে অবহিত করেন। মেসেঞ্জারে অবহিত হয়ে ফার্মেসীতে ভ্রাম্যমান অভিযান চালিয়ে বেশি দামে হেক্সিসল বিক্রির করার দায়ে দোকানদারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
উল্লেখ্য, হেক্সিসলের প্রকৃত দাম ৪০ টাকা। কেউ দামাদামি করলে দোকানি বলেন হেক্সিসল নাই,আর ১০০ টাকা দিলে আছে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.