ভাটিয়ারীতে নবজাতকের লাশ উদ্ধার
সীতাকুণ্ডে এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়। শুক্রবার ৩মার্চ সন্ধ্যা ৬ টায় উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের হাসনাবাদ এলাকায় নবজাতকের লাশটি দেখতে পায় স্থানীয় জনগণ।
প্রত্যক্ষদর্শী জানান, রেললাইনের পূর্ব পার্শ্বে আমতলী ব্রীজের নিচে অজ্ঞাত নবজাতকের লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয় তারা। এ খবর জানা পর্যন্ত পুলিশ লাশ উদ্ধারে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হন।