সীতাকুণ্ডে বিদেশি মদসহ যুবক গ্রেপ্তার


চট্টগ্রামের সীতাকুণ্ডে পিকআপভ্যান থেকে ১৭২ বোতল বিদেশি মদসহ মো. আবদুল্লাহ (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ সোমবার ভোর সাড়ে ৪টার দিকে পৌরসভার শেখপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করে পুলিশ।

গ্রেপ্তার আবদুল্লাহ ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের বাসিন্দা।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন বলেন, আজ ভোরে পুলিশের একটি টহল দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শেখপাড়া এলাকায় বাদশা মিয়া বিল্ডিংয়ের সামনে চট্টগ্রামমুখী লেনে অবস্থান করছিল। ভোর সাড়ে ৪টার দিকে দ্রুতগতিতে আসা একটি পিকআপকে তাঁরা থামার সংকেত দেন। এতে পিকআপটি পুলিশের সামনে এসে থামলেও চালক পালিয়ে যান। পরে পিকআপ তল্লাশি করে ভারতীয় মদের বোতল উদ্ধার করা হয়।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.