পাঁচলাইশ থানা ছাত্রলীগের জনসচেতনতামূলক কর্মসূচি ও ১’শ পরিবারকে খাদ্যদ্রব্য বিতরণ
করোনা প্রতিরোধে
চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ তালেব আলী নিদের্শনায় করোনা ভাইরাস প্রতিরোধে জনগণকে সচেতন হওয়ার অাহ্বান জানিয়ে পাঁচলাইশ থানা ছাত্রলীগের উদ্যোগে বিভিন্ন জনহিতকর কর্মসূচি পালন করেন।
থানা ছাত্রলীগের উদ্যোগে ছাত্রলীগ নেতা মোহাম্মদ খোরশেদ আলী জনির নেতৃত্ব হতদরিদ্র মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে সচেতন করার চেষ্টা করেন। এমনকি ২৮ মার্চ দুপুর ২টা থেকে ঘরে থাকা মানুষের হাতে বিনামূল্যে তিন হাজারেরও অধিক হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক , হ্যান্ড গ্লাভস, ডেটল সাবান বিতরণ করেন। পাশাপাশি জীবানুনাশক স্প্রে, জনসচেতনতামূলক মাইকিং ও লিপলেট বিতরণ করা হয়।
এছাড়াও একই দিন শনিবার সন্ধ্যায় নগরীর হামজারবাগ এলাকার বিবিরহাট, জুলমান শাহ, ফুলবাগান, আতুরার ডিপু, তাহেরাবাদ, আমিন জুট মিলসসহ আশেপাশ এলাকায় দিন মজুরি, শ্রমিক শ্রেণির ১০০ পরিবারের মাঝে চাল, ডাল, তেল, আলু, লবন, চিনিসহ প্রয়োজনীয় শুকনো খাদ্যদ্রব্য বিতরণ করেন।
এ সময় ছাত্রলীগ নেতারা, যার যার সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কথা জানান। সবাই যেনো সরকারের নিয়ম মেনে ঘরে থাকেন। করোনা প্রতিরোধে নিজেকে ও প্রতিবেশীকে রক্ষা করার দায়িত্ব পালন করেন।
বিভিন্ন টিমে ভাগ হয়ে পাঁচলাইশ থানা ছাত্রলীগ নেতা কাউসার, সোরহাব, জাকরিয়া বাবু, ফিরোজ, জয়, দুর্জয় আজমল, নাঈম বিন কাসেম রকিব, সাজিদ, জুম্মান আনসারী, রাকিব আলী জিম্মি, ফয়সাল, ইকবাল কর্মসূচিতে অংশ নেন।