সীতাকুণ্ডে উপজেলার ১২শ পরিবারের হাতে খাদ্য সহায়তা


সীতাকুণ্ড উপজেলায় ১ম পর্যায়ে ০১টি পৌরসভা ও ০৯ টি ইউনিয়নে করোনা পরিস্থিতিতে সরকারি সাহায্যের আওতায় এলো।

শনিবার ২৮ মার্চ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রায় স্ব-শরিরে বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে নিম্নবিত্ত পরিবারের মধ্যে মানবিক সহায়তা প্রদান করেন। প্রাথমিকভাবে ১২শ পরিবারকে এ সাহায্যের আওতায় পরিবার প্রতি ১০কেজি চাল,১কেজি ডাল‌ ও ১কেজি আলু বিতরণ করা হয়।

অন্যদিকে পর্যায়ক্রমে বেসরকারি সহায়তায় আরও ৫০০ পরিবারের জন্য মানবিক সহায়তা ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ০১ কেজি আলু, ১/২ লি. তেল, ১/২ কেজি পিয়াজ চাপাতা ও গুঁড়ো দুধ প্রদান করা হয়। প্রথম পর্যায়ে মোট ১৭০০ পরিবার এই মানবিক সহায়তার আওতাভুক্ত হলো।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.