জন্মদিনে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের গণযোগাযোগ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক সাহাব উদ্দিন জয়তুন ৫০ দুস্থ মানুষকে খাদ্য সহায়তা দেন
কিছু কিছু মানুষ আছে যারা পৃথিবীতে আসেন তাদের চারপাশের সবকিছুকে আলোকিত করতে। তাদের উপস্থিতি সবাইকে আনন্দে মাতিয়ে রাখতে। সামাজিক কিংবা পারিবারিক বন্ধনে বেঁধে রাখে আশপাশের মানুষ গুলোকে।
পঙ্কিলতা যাদের কখনও স্পর্শ করে না। মন হয়না কখনো কলুষিত। নিষ্পাপতাই যাদের প্রধান শক্তি, ঠিক সেরকম একজন অতি সাধারণ মানুষ চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের গণযোগাযোগ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক সাহাব উদ্দিন জয়তুন।
আজ ২৯ রবিবার সকলের সুপ্রিয় সাহাব উদ্দিন জয়তুন এর শুভ জন্মদিন। তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের এক উজ্জ্বল নক্ষত্র।
শুধু ছাত্রলীগের নেতাকর্মী নয়, ব্যক্তিগত জীবনে তিনি সবার সুখে-দুঃখে ছিলেন এবং থাকবেন এমনটিই প্রত্যাশা করেন সকলে।
আজ প্রথম প্রহর থেকেই জন্মদিনের শুভেচ্ছায় আসছেন তিনি। জন্মদিনের প্রথম প্রহর থেকে মোবাইল ফোন, ফেসবুক কিংবা ম্যাসেঞ্জারে শুধু জন্মদিনের শুভেচ্ছা আর ভালোবাসা। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোই যেনো আজ বন্ধু-বান্ধবী, ছোট ভাই-বোন, কর্মী-সমর্থক আর শুভাকাঙ্ক্ষীদের দখলে।
কারণ তাদের কাছে জন্মদিন মানেই বিশেষ কিছু, যা আসে প্রতি বছরে মাত্র একবার।
এইদিনে আনন্দ উল্লাস না করে করোনা প্রতিরোধে এলাকার ৫০ জন হতদরিদ্রদের মাঝে শুকনো খাদ্যদ্রব্য বিতরণ করেন। জন্মদিনে ছাত্রলীগ নেতার এমন গণসচেতনতামূলক কর্মকান্ডের ফলে এলাকায় খুব প্রশংসায় ভাসছেন।
কর্ণফুলীর একাধিক ছাত্রলীগ নেতা বলেন, সুষ্ঠু ধারার ছাত্র রাজনীতিতে বিশ্বাসী সাহাব উদ্দিন। ছাত্র-ছাত্রীদের প্রয়োজনে সব সময় পাশে থাকেন এ নেতা। তাই আমরা তার জন্মদিনে দীর্ঘায়ু কামনা করি।