বৈষ্যমহীন শিক্ষা ব্যবস্থার জন্য চেষ্টা করছে সরকার: এমপি মোছলেম


চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি ও চট্টগ্রাম ৮ আসনের সাংসদ মোছলেম উদ্দিন আহমদ বলেছেন, শিক্ষার বিকল্প পৃথিবীতে কিছুই নেই। তারপরও এতে রয়েছে বৈষ্যম্য। বৈষ্যমহীন শিক্ষা ব্যবস্থার জন্য চেষ্টা করছে শেখ হাসিনার সরকার। শিক্ষাক্ষেত্রে গ্রাম শহরের পার্থক্য ঘুচাতে এর মানোন্নয়ন চাই সর্বক্ষেত্রে।

তিনি বোয়ালখালীতে তাঁর শিক্ষার কর্মপন্থা সম্পর্কে বলেন, পুরো বোয়ালখালীতে অবকাঠামোগতভাবে যেসব স্কুল পিছিয়ে ওই স্কুলগুলোর প্রতি বিশেষ নজর দেয়া হবে। আমার চেষ্টা থাকবে সমবন্টনের মাধ্যমে সকলের দাবি পূরণ করা। তিনি আজ ৬ ফেব্রুয়ারি বিকেল ৪টায় বোয়ালখালীর পশ্চিম কধুরখীল স্কুল এন্ড কলেজের নতুন একাডেমিক ভবন উদ্বোধনকালে একথা বলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুরুল আলম, ভাইস চেয়ারম্যান এস এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো: মোকারম চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা হারুন মিয়া, বোয়ালখালী পৌরসভা আওয়ামী লীগ যুগ্ম আহবায়ক শাহাদাত হোসেন,পশ্চিম কধুরখীল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মো. আবদুর রহিম, পশ্চিম কধুরখীল স্কুল এন্ড কলেজ ম্যানেজিং কমিটির সদস্য রেজাউল করিম বাবুল, এম এ ঈছা, মো. মোয়াজ্জেম হোসেন, আবদুল হালিম মন্টু, নার্গিস আকতার, সহকারী প্রধান শিক্ষক মো. দিদারুল আলম, শিক্ষক দেব নারায়ন চৌধুরী, শাহীন আকতার, দিদারুল আলম, এনামুল হক, আসাদুজ্জামান, একরাম উল্লাহ, রেবেকা সুলতানা মনি, তারেকুল ইসলাম, শাহজাদা এস এম মিজানুর রহমান, রেবেকা সুলতানা মনি, রেহেনা আক্তার পারভীন, সেকান্দর আলম বাবর, কাজি আসাদ রাসেল, কাজি খোরশেদ মিল্টন প্রমুখ।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.