বায়েজিদে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১


বাড়িতে গিয়ে স্বামী-সন্তানকে জিম্মি করে এক নারীকে ধর্ষণ করার অভিযোগে চট্টগ্রামের বয়োজিদ থানা পুলিশ এক যুবককে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার মাসুদুল হাসান চৌধুরী ওরফে জিকু (২৮) গত বছরের মাঝামাঝি কারাগারে নিহত যুবলীগ নামধারী সন্ত্রাসী অমিত মুহুরির সহযোগী ছিলেন বলে পুলিশের ভাষ্য।

বুধবার নগরীর বায়েজিদ বোস্তামী থানার ট্যানারি বটতল এলাকা থেকে তাকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

বায়েজিদ বোস্তামী থানার ওসি প্রিটন সরকার বলেন বলেন, মঙ্গলবার রাতে জিকু তিন সন্তানের জননী ওই নারীর বাসায় গিয়ে স্বামী-সন্তানদের আটকে রেখে তাকে একাধিকবার ধর্ষণ করে বলে তিনি অভিযোগ করেছেন।

তিনি বলেন, ফেইসবুকে পরিচয়ের সুবাদে ওই নারী বিভিন্ন সময়ে জিকুর সঙ্গে যোগাযোগ রাখতেন। সেই সুবাদে মঙ্গলবার জিকু তাদের বাসায় যায়। গিয়েই তাদের কাছ থেকে বাসার চাবি নিয়ে নেন। পরদিন বিকালে তার স্বামী কৌশলে বাসা থেকে বের হয়ে থানায় গিয়ে খবর দেয়।

“খবর পেয়ে পুলিশ ওই নারীর বাসা থেকে জিকুকে গ্রেপ্তার করে। এসময় তার কাছে থেকে বেশ কিছু ইয়াবা পাওয়া যায়।” তার দেওয়া তথ্যের ভিত্তিতে চান্দগাঁও থানার রাহাত্তারপুলে অভিযান চালিয়ে হেলাল (৩০) একজনকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। দুজনের কাছে মোট ৫১০টি ইয়াবা পাওয়া গেছে বলে জানান ওসি।

জিকুর বিরুদ্ধে ওই নারী বাদি হয়ে ধর্ষণের অভিযোগে এবং পুলিশ বাদি হয়ে দুজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা করেছে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.