পেকুয়ায় বজ্রপাতে লবণ শ্রমিকের মৃত্যু


কক্সবাজারের পেকুয়ায় বজ্রপাতে মো. জুনাইদ (২৩) নামে এক লবণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (৩১ জুলাই) দুপুর আড়াইটার দিকে পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের ভেলোয়ার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জুনাইদ একই এলাকার মো.বাদশাহর ছেলে।

উজানটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল করিম বলেন, জুনাইদ একজন লবণ শ্রমিক। সকালে কাজে এসে দুপুরে ভাত খেতে নৌকাযোগে একা বাড়ি ফিরছিলেন জুনাইদ। এসময় বজ্রপাতে নৌকার উপর তার মৃত্যু হয়। বিষয়টি থানা পুলিশকে জানানো হয়েছে বলে তিনি জানান।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.