শেখ হাসিনা সরকারে থাকলেই দেশের উন্নয়ন হয়: নোমান আল মাহমুদ
বোয়ালখালী উপজেলায় পোপাদিয়া ইউনিয়নে শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান, সড়ক, ব্রিজ, কালভার্ট সহ ৯টি উন্নয়ন কাজের শুভ উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর করেছেন চট্টগ্রাম-৮ আসনের মাননীয় সংসদ সদস্য নোমান আল মাহমুদ।
মঙ্গলবার (৩১ জুলাই) বেলা ১১টায় পোপাদিয়া ইউনিয়নে ফলক উন্মোচন করে এসব উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়।
পরে পোপাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারে থাকলেই দেশের উন্নয়ন হয়।
অতীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার’র মত দেশের উন্নয়ন করতে পারেনি।বর্তমান সরকার জনবান্ধব সরকার।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বাস করেন তৃণমূল জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়ন না হলে দেশের জাতীয় উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব নয়। আর সেকারণে সরকার প্রতিনিয়ত জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছেন।
তিনি আরও বলেন,বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সারাদেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। শুধুমাত্র আজ পোপাদিয়া ইউনিয়নে মোট ১৫ কোটি টাকার উন্নয়ন কাজ উদ্বোধন করেছি। উন্নয়নের এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামীতে আবারো শেখ হাসিনাকে নির্বাচিত করার আহ্বান জানান।
পোপাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এস এম জসিমের সভাপতিত্বে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বাপ্পির সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বোয়ালখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম রাজা, উপজেলা ভাইস-চেয়ারম্যান এস এম সেলিম, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য বোরহান উদ্দীন মোঃ ইমরান, বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সভাপতি নুরুল আমিন চৌধুরী, পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর, মহিলা ভাইস-চেয়ারম্যান শামীম আরা বেগম, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি রেজাউল করিম বাবুল, আবছার হিরা, চট্টগ্রাম জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী খায়রুল হাসান খান, উপজেলা শিক্ষা অফিসার সালমা ইসলাম, বোয়ালখালী শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে সহকারী প্রকৌশলী মধু চাকমা, আওয়ামী লীগ নেতা সৈয়দ মেজবাহ উদ্দিন পাপ্পু, সৈয়দ মোহাম্মদ ইয়াসির, বোয়ালখালী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মিজানুর রহমান সেলিম, আব্দুল্লাহ হারুন রিপন, দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এস এম বোরহান উদ্দিন, মোঃ সায়েম কবির, একরামুল হক মুন্না, মোহাম্মদ সাকিব প্রমুখ।