উখিয়ায় দুর্বৃত্তের গুলিতে দুই রোহিঙ্গা নিহত
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে দুই রোহিঙ্গা নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও একজন।
মঙ্গলবার (২১ মার্চ) দুপুর ১টায় বালুখালী ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উখিয়ার ক্যাম্প-১৩ জি/ব্লক-৪ এর বাচা মিয়ার ছেলে মোহাম্মদ রফিক (২২) ও একই ব্লকের হোসেনের ছেলে মোহাম্মদ রফিক (২০)।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, একদল সশস্ত্র দুস্কৃতিকারি দুপুরে ওই ক্যাম্পে এসে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। এতে ঘটনাস্থলেই রফিক নামে এক রোহিঙ্গার মৃত্যু হয়। আরেকজনকে হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরো একজন গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর হয়েছে।