সীতাকুণ্ডে মাইক্রোবাসের ধাক্কায় যুবকের মৃত্যু


চট্টগ্রামের সীতাকুণ্ডে মাইক্রোবাসের ধাক্কায় মিল্টন নাথ (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (২২ মার্চ) দুপুর আড়াইটার দিকে উপজেলার বাঁশবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মিল্টন নাথ বাঁশবাড়িয়া এলাকার অরবিন্দন নাথের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক।

তিনি জানান, সীতাকুণ্ডে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী মাইক্রোবাসের ধাক্কায় গুরুতর আহত মিল্টন নাথ নামে এক যুবককে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ মর্গে পাঠানো হয়েছে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.