কালাচাঁদ ঠাকুরবাড়ির সেবক বিশ্বেশ্বর শীলের পরলোকগমন
চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার ঐতিহ্যবাহী পোপাদিয়াস্থ শ্রী শ্রী কালাচাঁদ ঠাকুরবাড়ির অন্যতম সেবক বিশ্বেশ্বর শীল (৮০) আজ ২৮ সেপ্টেম্বর বুধবার ভোর ৫টায় উপজেলার বিদগ্রামস্থ নিজ বাড়িতে পরলোকগমন করেছেন।
তিনি দীর্ঘদিন ধরে বার্ধ্যক্যজনিত রোগে ভূগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ মেয়ে, ১ ছেলে, জামাতা, নাতি-নাতনী, অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
আজ বুধবার বিকেলে নিজ বাড়ির শ্মশানে প্রয়াতের সৎকার সম্পন্ন করা হয়।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশসহ শোকাহত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন শ্রী শ্রী কালাচাঁদ ঠাকুরবাড়ি পরিচালনা পরিষদ নেতৃবৃন্দ।