মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম মহানগর কমিটির উদ্যোগে প্রধানমন্ত্রী জন্মদিন পালন


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম মহানগর কমিটির উদ্যোগে বিশেষ খতমে কুরআন, দোয়া-মাহফিল ও আলোচনা সভা আজ ২৮ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় দারুল ফজল মার্কেটস্থ মুক্তিযোদ্ধা ভবনে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করা হয়। মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম মহানগর কমিটির আহবায়ক সাহেদ মুরাদ সাকুর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মিজানুর রহমান সজীবের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগরের সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা গোলাম নবী, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা প্রশান্ত সিংহ, বীর মুক্তিযোদ্ধা বাবুল দত্ত, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আহমদ, বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম দুলু, বীর মুক্তিযোদ্ধা সবুজ সিংহ ও বীর মুক্তিযোদ্ধা আশীষ গুপ্ত। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড মহানগর কমিটির যুগ্ম আহবায়ক সাজ্জাদ হোসেন, সদস্য সচিব কাজী মুহাম্মদ রাজীশ ইমরান, সদস্য আশরাফ চৌধুরী, ইশতিয়াক আহমদ, জয়নুদ্দিন আহমেদ, সৈয়দ মঈনুল আলম সৌরভ, মনির আহমদ বিজয়, ইসমাইল রুবেল, কাওছার আহমদ, গোলাম মাওলা প্রিন্স, রাকিব হোসেন প্রমূখ।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.