বান্দরবানে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ১০ জন
মোঃ শহীদুল ইসলাম রানা, বান্দরবান জেলা প্রতিনিধি: বান্দরবানে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরো ১০ জন। ২৪ জুলাই, শনিবার বান্দরবান সিভিল সার্জনের কার্যালয় সূত্রের কোভিড রিপোর্টে বিষয়টি জানানো হয়।
তথ্য মতে, এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ হয়েছে ৯০১২ টি মোট নমুনা রিপোর্ট এসেছে ৮২৫৩ টি মোট পজেটিভ রোগীর সংখ্যা শনাক্ত ১৫৩৯ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করেছে ১৯ টি। গত ২৪ ঘণ্টায় নতুন পজিটিভ রোগির সংখ্যা ১০ জন এর মধ্যে জেলা সদরে ৫ জন, নাইখ্যংছড়ি ৫ জন ।গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ১১ জন। গত ২৪ ঘন্টায় শনাক্তের হার = ৬৬.৬৭%। ২৪ ঘন্টায় নতুন করে কেউ মৃত্যু বরণ করেন নি।
এ পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ১৫৩৯ জন, মোট সুস্থ হয়েছেন ১১৯৪ জন এবং মোট মৃতের সংখ্যা ৫ জন।বর্তমানে বান্দরবান জেলার সদর ও উপজেলায় মোট করোনা রোগীর সংখ্যা ৩৪০ জন যার মধ্যে হাসপাতালে করোনা পজেটিভ নিয়ে চিকিৎসাধীন আছেন ৫১ জন রোগী।