ঈদুল আযহা উপলক্ষ্যে অসহায় ও নও মুসলিমদের মাঝে মাংস বিতরণ
মোঃ শহীদুল ইসলাম, বান্দরবান জেলা প্রতিনিধি: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে এক ব্যাতিক্রমি উদ্যোগ গ্রহণ করেছেন হযরত মাওলানা সৈয়দ ফজলুল করিম (রাঃ) ফাউন্ডেশন।
সংগঠনের কার্যকরী সদস্য মাওলানা জাহিদ বিন ওমর প্রতিবেদক কে জানান ২১ শে জুলাই থেকে ২৪ শে জুলাই শনিবার ফাউন্ডেশনের উদ্যোগে ৩ পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের যে সকল মুসলিম ভাইরা বর্তমান কোভিড পরিস্থিতিতে অসহায় অবস্থায় আছেন, কোরবানি দেয়া সম্ভব হয় নি এবং আমাদের নওমুসলিম ভাইদের মাঝে মাংস বিতরণের কর্মসূচি গ্রহণ করেছি আমাদের ফাউন্ডেশনের উদ্যোগে।
এতে রাঙ্গামাটি জেলায় ৮০ টি পরিবার, বান্দরবান জেলায় ৭০ টি পরিবার এবং খাগড়াছড়ি জেলায় ৭০ টি পরীবারের মাঝে ২-৩ কেজি করে মাংস বিতরণ করা হয়। আল্লাহ্ আমাদের এই কর্মসূচিকে কবুল করুন।
এই কর্মসূচির দায়িত্বে ছিলেন খাগড়াছড়ি শাখার সভাপতি -মাওলানা দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মহসিন সরয়ার বান্দরবান শাখা, মাওলানা আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক, মুফতি আবুল হাসান, সদস্য মাওলানা জাহিদ বিন ওমর ও সদস্য মাওলানা আমিরুল ইসলাম।