রাঙ্গামাটিতে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ১৬ জন
চিরন বিকাশ দেওয়ান রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটিতে পি, সি, আর ল্যাবে ৯৭ জনের করোনার নমুনা পরীক্ষায় ১৬ জনের করোনা পজিটিভ শনাক্ত।
আজ সোমবার (২৮ জুন) রাঙ্গামাটি সিভিল সার্জন অফিস সূত্রে এই তথ্য পাওয়া যায়।
আক্রান্তের মধ্যে ১০ জন রাঙ্গামাটি সদর উপজেলায়, ৪ জন বাঘাইছড়ি উপজেলায় ও ২ জন নানিয়াচর উপজেলার বলে জানা যায়।
এযাবৎ রাঙ্গামাটিতে নমুনা পরীক্ষা করা হয় ১২৬৬৭ জন, পজিটিভ শনাক্ত ১৬৮৭ জন এবং সুস্থ হয়েছে ১৫৫০ জন। রাঙ্গামাটিতে মোট মৃত্যু বরণ করেছেন ১৯ জন।