বান্দরবানের পৌর এলাকায় প্রধানমন্ত্রীর উপহার প্রদান


মোঃ শহীদুল ইসলাম, বান্দরবান জেলা প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বরাদ্দে বৈশ্বিক মহামারী (কোভিড-১৯) এর কারণে বান্দরবানের পৌর এলাকার ক্ষতিগ্রস্ত ও কর্মহীনদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়েছে।

সোমবার বান্দরবান পৌরসভার ২নং ওয়ার্ডে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই শুভেচ্ছা উপহার হাতে তুলে দেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর।

এসময় আরো উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর দিপিকা রানি তংচংগা সহ স্থানীয় জনসাধারন। জনসাধারণের মাঝে সামাজিক দুরত্ব নিশ্চিত করে পরিবার প্রতি ১০ কেজি করে চাল প্রদান করা হয়।

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের তথ্যমতে, করোনা শুরু থেকে বান্দরবানের ক্ষতিগ্রস্ত ও কর্মহীনদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রদান অব্যাহত রয়েছে এবং এবারে বান্দরবান পৌরসভার ৯টি ওয়ার্ডে ১ হাজার ৮০ পরিবারের মাঝে ১০কেজি করে চাল বিতরণ করা হয়।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.