নাইক্ষ্যংছড়িতে ইয়াবাসহ রোহিঙ্গা আটক


মোঃ শহীদুল ইসলাম, বান্দরবান জেলা প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ঘুমধুমে গভীর রাতে ইয়াবাসহ মিয়ানমারের নাগরিক এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার (২৮ জুন) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ অভিযান চালিয়ে হাতেনাতে রোহিঙ্গা যুবক থেকে ২শত পিস ইয়াবা উদ্ধার করে।

পুলিশ জানান, ঘুমধুম ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কচিবনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তার উপর থেকে ২০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি রোহিঙ্গাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি কক্সবাজার জেলার উখিয়া কুতুপালং ১১নং শরণার্থী ক্যাম্পের ১১নং এর হেড মাঝি নুর হাশেম এর দায়িত্বধীন বি/৭ ব্লকের আলী আহাম্মদের পুত্র জিয়াউর রহমান (২৬) বলে জানান অভিযান পরিচালনাকারী পুলিশ সদস্যরা।

বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর হোসেন।

তিনি বলেন, আটককৃত আসামির বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়াধীন রয়েছে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.