নগরীতে ৪ হাজার ৪’শ ৭৫ পিস ইয়াবা ১টি ট্রাকসহ আটক ৩
খোকন মজুমদার রাজীবঃ নগরীতে ৪ হাজার ৪শ ৭৫ পিস ইয়াবা, ১ টি ট্রাকসহ মোঃ মাহমুদুল হক (৩২), মোঃ মোনায়েম (৬৫) ও মোঃ আরিফ (৩০) নামের তিন জনকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ।
শুক্রবার (১৭ জুলাই) দুপুর ১২.৪৫ মিনিটের সময় মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আলী হোসেন এর সার্বিক দিক নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) মির্জা সায়েম মাহমুদ ও সহকারী পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) কামরুল ইসলাম এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক দেব প্রিয় দাশ এর নেতৃত্বে ২নং টিম গোপন সংবাদের ভিত্তিতে নগরীর কোতোয়ালী থানাধীন ফিসারী ঘাট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ২ হাজার ৭৫ পিস ইয়াবা সহ মোঃ মাহমুদুল হক (৩২) ও মোঃ মোনায়েম (৬৫) নামের দুই জনকে গ্রেফতার করেন বলে জানা যায়।
অন্যদিকে, ১৬ জুলাই গোয়েন্দা ( পশ্চিম) বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মনজুর মোর্শেদ এর সার্বিক দিক নির্দেশনায়, সহকারী পুলিশ কমিশনার (ডিবি-পশ্চিম) এর কাজল কান্তি চৌধুরী এর তত্ত্বাবধানে ও পুলিশ পরির্দশক শাহাদাত হোসেন খান এর নেতৃত্বে, ডবলমুরিং থানাধীন ঈদগাহ কাঁচা রাস্তা এলাকায় অভিযান পরিচালনা করে ২ হাজার ৪শ পিস ইয়াবা, একটি ট্রাকসহ মোঃ আরিফ (৩০) নামের এক জনকে গ্রেপ্তার করেন নগর গোয়েন্দা পুলিশ।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে কোতোয়ালী এবং ডবলমুরিং থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলেও জানান পুলিশ।