বাকলিয়ায় প্লাস্টিক গুদাম পুড়ে ৫ লাখ টাকার ক্ষয় ক্ষতি


নগরীর বাকলিয়া থানাধীন বউবাজার এলাকায় আগুনে পুড়েছে একটি প্লাস্টিক গুদাম। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানা যায়। শনিবার (১৮ জুলাই) ভোর ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বাকলিয়া লামাবাজার ও চন্দনপুরা থেকে চারটি ফায়ার সার্ভিসের গাড়ি এসে প্রায় দেড় ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এবিষয়ে লামাবাজার ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির হোসেন বলেন, কাঁচা ও সেমিপাকা ওই গুদামে পুরাতন প্লাস্টিক মজুদ ছিলো।তাই বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.