সিএমপি’কে সাইফ পাওয়ার টেকের অক্সিজেন সিলিন্ডার প্রদান
খোকন মজুমদার রাজীবঃ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এর করোনা ভাইরাস প্রতিরোধ সম্মুখযোদ্ধা পুলিশ সদস্যদের স্বাস্থ্য নিরাপত্তায় ২৫ সেট অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছেন সাইফ পাওয়ারটেক লিমিটেড।
শুক্রবার ( ১৭ জুলাই) বিকাল ৩ টায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাহাবুবর রহমান এর নিকট এসব অক্সিজেন সিলিন্ডার গুলো হস্তান্তর করেন সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মোঃ রুহুল আমিন।
এসময় সেখানে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ আমির জাফর, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এসএম মেহেদী হাসান, সাইফ পাওয়ারটেক এর সি.ও.ও. মেজর(অবঃ) হুমায়ুন কবির, সিনিয়র ম্যানেজার (প্রশাসন ও মানব সম্পদ) মোঃ রেজাউল করিম, উপ-ব্যবস্থাপক সাইফুল আলম (বাবু) সহ পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।