বরুমচড়া ভরাচরে প্রবাসী মাহমুদুল হকের পক্ষে ৩শ’ পরিবারকে খাদ্য বিতরণ
মানুষ হিসেবে সকলে একে অপরের বিপদে আপদে সহযোগিতা করবে এটাই নৈতিক দায়িত্ব। করোনা প্রভাবের এমন সংকটময় সময়ে শুধু নেতাকর্মীরা এগিয়ে আসছে তা নয়, অনেক প্রবাসীরাও দেশের মানুষের পাশে দাঁড়াচ্ছেন।
মঙ্গলবার (২১ শে এপ্রিল) করোনা ভাইরাসের কারণে স্বেচ্ছায় গৃহবন্দী, কর্মহীন ও অসহায় মানুষের মাঝে আনোয়ারা উপজেলার ভরাচরের প্রবাসী মাহমুদুল হক এর পক্ষ থেকে তিনশ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের এর নেতৃত্বে বরুমচড়া ৭ নং ওয়ার্ডে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এসব খাদ্য তালিকায় ছিলো সামগ্রীর মধ্যে ছিল চাল,ছোলা, পেঁয়াজ, তেল ও আলু। এসময় সামাজিক দূরত্ব বজায় রেখে ছাত্রলীগ নেতা রুবেল আরিফসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিল।