আনোয়ারায় ভোররাতে বাসে আগুন


চট্টগ্রামের আনোয়ারায় একটি বাসে আগুন দিয়ে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

রবিবার (০৬ নভেম্বর) ভোর ৫টার দিকে পিএবি সড়কের আনোয়ারা চাতরী চৌমুহনী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

আনোয়ারা ফায়ার স্টেশন কর্মকর্তা ছুই মারমা বলেন, রাস্তায় দাঁড়ানো অবস্থায় (চট্টমেট্রো -জ ১১-০৭২৬) এই বাসে আগুন দেওয়া হয়। ৪০মিনিটের চেষ্টায় বাসের আগুন নেভানো হয়। এ

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল বলেন, পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই অবরোধকারীরা পালিয়ে যায়। কারা এ ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় থানায় মামলা করা হবে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.