আখতারুজ্জামান ফ্লাইওভারে বৃষ্টির পানিতেই সড়ক দুর্ঘটনা
চট্টগ্রাম প্রতিনিধি:
নগরীর আখতারুজ্জামান ফ্লাইওভারে বড় ধরনের সড়ক দুর্ঘটনার খবর পাওয়া গেছে। একটি প্রাইভেট কার ফ্লাইওভারের উপর দিয়ে যাওয়ার সময় জমে থাকা পানিতে স্লিপ করে রোড ডিভাইডারের সাথে ধাক্কা লেগে ১০০ গজ দূরে গিয়ে দুমড়ে মুচড়ে যায়। তাৎক্ষনিকভাবে হতাহতের বিষয়ে পুলিশ কিছু জানাতে পারেননি।
আজ মঙ্গলবার বিকেলে ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে। খোঁজ নিয়ে জানা গেছে, দুপুরে চট্টগ্রামে মৌসুমি বৃষ্টিপাতের শেষ দিকে আখতারুজ্জামান ফ্লাইওভারের ডিভাইডারের সঙ্গে ধাক্কা খায় একটি প্রাইভেট কার। যাতে চালকসহ তিনজন ছিলেন।
এ সময় গাড়িটির সামনের একপাশ দুমড়ে মুচড়ে যায়। বৃষ্টির পানি, রক্ত, পোড়া তেলে একাকার হয়ে যায় কালো পিচ। আহতদের উদ্ধারে এগিয়ে আসে কয়েকজন মোটরসাইকেল আরোহী।
তবে এ দুর্ঘটনার বিষয়ে পাঁচলাইশ ও খুলশী থানা কিছু জানে না। এমনকি আহত কাউকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগেও নেওয়া হয়নি। হয়তো বা তেমন কেউ গুরুত্বর আহন হননি।
পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা শেখ হারুনুর রশিদ জানান, বিকেল ৩টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় পতেঙ্গায় ২০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে। বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৩৮ নটিক্যাল মাইল। তিনি জানান, নদী বন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।