কাপ্তাইতে যুবলীগ নেতা খুন


রাঙামাটিতে কাপ্তাই উপজেলায় উসুইপ্রু মারমা (৩০) নামে যুবলীগের এক নেতাকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।

বুধবার (১ এপ্রিল) দিনগত রাত ১২টার দিকে উপজেলার চিৎমরম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হেডম্যান পাড়ায় এ ঘটনা ঘটে। উসুইপ্রু মারমা ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতির দায়িত্বরত ছিলেন। তিনি ওই এলাকার জিংহ্লা মারমার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে একদল মুখোশধারী অস্ত্রধারী সন্ত্রাসী উসুইপরুর বাড়িতে প্রবেশ করে তাকে বাড়ির বাইরে ডেকে এনে গুলি চালিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। তবে এ হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত তা এখনো জানা যায়নি।

চন্দ্রঘোনার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মো. আশরাফ ঘটনার সতত্য নিশ্চিত করে বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় হত্যা মামলা দায়ের প্রস্তুতি চলছে।’


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.