করোনা প্রতিরোধে সাতকানিয়া পৌরসভায় চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের ত্রাণ বিতরণ
করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকারের নির্দেশনা মেনে ঘরবন্দী হয়ে পড়েছেন নিন্ম আয়ের মানুষ। এ দুর্দিনে সাতকানিয়া পৌরসভার দুঃস্থ অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ।
বুধবার বিকেলে সাতকানিয়া পৌর এলাকার কয়েকটি ওয়ার্ডে শতাধিক পরিবারের মাঝে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ আবু তাহেরের উপস্থিতিতে ও চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি এবং সাতকানিয়া সরকারি কলেজ শাখার সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মিনহাজুল আবেদীন নেতৃত্বে চাল, ডাল, তেল আলু ও পেয়াজসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য বিতরণ করেন। একই সাথে জনগণকে সচতেন করে প্রয়োজন ব্যতীত ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দেন।
ছাত্রলীগ নেতারা বলেন, কনোরা ভাইরাসের কারণে মানুষ ঘর থেকে বের হতে পারে না। এতে নিন্ম আয়ের লোকজন পরিবার পরিজন নিয়ে বিপাকে আছে। তাই এ মহামারীর সময় সচেতন মানুষ হিসেবে বরাবরের মতোই জনগণের পাশে দাঁড়িয়েছে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ।
দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আবু তাহের আরো বলেন, ‘অসহায় প্রতিবেশীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছি। আশাকরি সমাজের বিত্তশালী ও জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতারা যার যার সাধ্য অনুযায়ী এ দুর্দিনে দরিদ্রদের পাশে থাকবে।’ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাদের এ কর্মসূচি অব্যাহত থাকলে বলে জানান তিনি।
এছাড়াও সামাজিক দূরত্ব বজায় রেখে স্বল্প সংখ্যক জেলা, উপজেলা, কলেজ ও পৌরসভা ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।