ফটিকছড়িতে ঘরের চাল ভেঙ্গে গৃহবধূর মৃত্যু


ফটিকছড়িতে ভেঙ্গে পড়া ঘরের চালের চাপায় এক গৃহবধূর মৃত্যু হয়েছে। উপজেলার সমিতির হাট ইউনিয়নের দক্ষিণ ছাদেক নগর এলাকায় বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।

নিহত জিনি আক্তার (২২) প্রবাসী আবুল কাশেমের স্ত্রী।

জিনির ভাই মো. এরশাদ বলেন, শ্বশুর বাড়িতে ঘরের চালের নিচে মাচার মতো তৈরি করে সেখানে জ্বালানির কাঠ রাখা হতো।“রাতে ননদ ও এক ভাগনিকে নিয়ে জিনি ঘুমিয়ে ছিল। সকালে চাল ভেঙ্গে পড়লে জিনি ও তার ননদের মেয়ে আহত হয়।

“গুরুতর আহত জিনিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।” হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, সকাল আটটার দিকে জিনিকে হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.