চসিক নির্বাচন: দ্বিতীয় ধাপে এলো ৪ হাজার ইভিএম মেশিন


চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণের জন্য দ্বিতীয় ধাপে আরো চার হাজার ইভিএম ও নির্বাচনী সরঞ্জাম চট্টগ্রামে পৌঁছেছে। বৃহস্পতিবার সকালে নগরের এমএ আজিজ স্টোডিয়ামের জিমশেনিয়ামে এসব যন্ত্রপাতি ও সরঞ্জাম আনা হয়।

চট্টগ্রামের অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা কামরুল আলম নির্বাচনী সরঞ্জাম পৌঁছার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, চসিক নির্বাচনের জন্য ১১ হাজার ৬ শত ইভিএম মেশিন ও সরঞ্জাম নির্বাচন কমিশনার অফিস থেকে চট্টগ্রামে পাঠানো কথা রয়েছে। প্রথম ধাপে গত সোমবার ৪ হাজার ইভিএম মেশিন ও সরঞ্জাম চট্টগ্রামে এসেছে। আজ বৃহস্পতিবার ৪ হাজার ইভিএম সরঞ্জাম এসে পৌঁছেছে। অবশিষ্ট সরঞ্জাম আগামী ১৯ মার্চ চট্টগ্রামে আসার কথা রয়েছে।

উল্লেখ্য, আগামী ২৯ মার্চ অনুষ্ঠিতব্য চসিক নির্বাচনে ভোটার সংখ্যা হচ্ছে ১৯ লাখ ৫১ হাজার ৫২ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৯ লাখ ৯৮ হাজার ৭২৩ জন। নারী ভোটার ৯ লাখ ৫২ হাজার ৩২৯ জন। চসিক নির্বাচনের জন্য ৭৩৫টি ভোট কেন্দ্র ও ৪ হাজার ৮৮৬টি ভোটকক্ষ নির্ধারণ করা হয়েছে। নির্বাচনের জন্য মোট ১৬ হাজার কর্মকর্তা নির্ধারণ করা হয়েছে। নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী, বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনসহ মোট ৬ জন মেয়র, ১৬১ জন সাধারণ ওয়ার্ডর কাউন্সিলর এবং ৫৬ জন সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর প্রতিদ্বন্দ্বিতা করছেন


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.