নির্বাচন থেকে সরে দাঁড়ালেন নজিবুল বশর মাইজভান্ডারী


বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান ও চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে তরিকত ফেডারেশনের প্রার্থী সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

বৃহস্পতিবার সকালে ফটিকছড়ি উপজেলার মাইজভান্ডার শরীফে এক সংবাদ সম্মেলনে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

নজিবুল বশর মাইজভান্ডারী বলেন, তিনি এ আসন থেকে চার মেয়াদে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং এর মধ্যে তিনটি মেয়াদে নৌকা প্রতীকে নির্বাচিত হন, তাই তিনি মনে করেন, তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে ভোটব্যাংক বিভক্ত হবে যা ‘নৌকা’ প্রতীকের প্রার্থীর বিজয়ে প্রভাব ফেলতে পারে। তাই নৌকার প্রার্থীর বিজয় নিশ্চিত করতে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি আরও বলেন, তরীকত ফেডারেশন সারা দেশে ৪২টি আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। শুধু ফটিকছড়ি আসন থেকে আমি সরে দাঁড়ালাম নৌকাকে সমর্থন জানিয়ে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.