লোহাগাড়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১


লোহাগাড়া উপজেলায় পদুয়া মাদ্রাসা সড়ক হতে ডাকাতির প্রস্তুতিকালে এক ডাকাতকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে পিস্তলের আকার ১টি ছুরি, হাতুড়ি, রেইন্স, প্লাস, ইস্কু ড্রাইভার ও ১টি অটোরিক্সা(সিএনজি) উদ্ধার করা হয়।

আটককৃত`র নাম মুহাম্মদ খোরশেদ আলম(২৫)। সে বান্দরবান সদর কালাঘাটা বড়ুয়ার টেক এলাকার বদিউল আলমের পুত্র।

থানা সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দিবাগত রাত সাড়ে ৩টার দিকে লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ, পুলিশ পরিদর্শক(তদন্ত) মুহাম্মদ রাশেদুল ইসলাম, সেকেন্ড অফিসার মুহাম্মদ আবদুল হক ও এস আই অজয়দেব শীলের নেতৃত্বে একটি পুলিশি দল উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে তার ব্যবহৃত ১টি সিএনজি, ডাকাতির সরন্জাম পিস্তলের মত ছুরি, হাতুড়ি, রেইন্স, প্লাস, ইস্কুর ড্রাইভারসহ ডাকাত খোরশেদকে আটক করে থানার হেফাজতে নিয়ে আসে।

লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ জানান, আটক খোরশেদ সঙ্গবদ্ধ ডাকাত দলের সদস্য। গতকাল গভীর রাতে ২টি সিএনজি যোগে ১০/১২ জনের সঙ্গবদ্ধ দল মিলে পদুয়া মেহের আলী মুন্সির পাড়া এলাকায় বাড়িঘর ডাকাতি করতে যাচ্ছিল।

মাদ্রাসা সড়কে তাদের সিএনজি যোগে যাওয়ার সময় সন্দেহ হলে থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মুহাম্মদ রাশেদুল ইসলাম, এসআই অজয়দেব শীলের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স সিএনজি আটক করে প্রয়োজনীয় সরন্জামসহ ডাকাত খোরশেদ কে আটক করে। তাকে আটক করার খবরে সঙ্গবদ্ধ ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে যায়।

আটককৃত ডাকাত খোরশেদ আলমের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মুহাম্মদ রাশেদুল ইসলাম।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.