দরবারী’র আত্মপ্রকাশ অনুষ্ঠান সম্পন্ন


ডন প্রিপারেটরী স্কুলে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে গুরু-শিষ্য পরম্পরা ‘দরবারী’ সঙ্গীত শিক্ষা কেন্দ্র আত্মপ্রকাশ অনুষ্ঠান সম্পন্ন হয়। গতকাল ৭ ফেব্রুয়ারী সন্ধ্যা ৭টায় নগরীর পাথরঘাটাস্থ স্কুল ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এড. শ্যামল বসুর সভাপতিত্বে ও সংযুক্তা বিশ্বাস এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন, বিদুষী কাবেরী সেনগুপ্তা। বিশেষ অতিথি ছিলেন চ.বি এর সংগীত বিভাগের সভাপতি প্রফেসর সুকান্ত ভট্টাচার্য্য, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক আজাদী’র সিনিয়র রিপোর্টার শুকলাল দাশ, সাংবাদিক বিশ্বজিৎ পাল, সংগীত শিল্পী উৎপল সেনগুপ্ত, আনোয়ারা উপজেলার ভাইস চেয়ারম্যান মৃনাল ধর, সমাজ সেবক সুজিত সরকার, সূজন ভট্টাচার্য ও সুমন ধর।

শুভেচ্ছা বক্তব্য রাখেন দরবারী’র পরিচালক তাপস দত্ত। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পী কাবেরী সেনগুপ্তা, শিল্পী নন্দন রায়, কলকাতা থেকে আগত অতিথি শিল্পী নন্দিতা বোস বারিক সংগীত পরিবেশন করেন। তবলায় ছিলেন ছোটন চক্রবর্তী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষক সৌমেনজিত চক্রবর্তী।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.