লোহাগাড়ায় ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত


চট্টগ্রামের লোহাগাড়ায় ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার (২২ জানুয়ারি) বিকেল ৪টার দিকে পদুয়া নোয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- লোহাগাড়ার পদুয়া এলাকার জালাল আহমদের ছেলে মো. আবছার (৪০), চুনতি এলাকার আব্দুল কাদেরের ছেলে জুবায়ের (২৫) ও রাঙ্গুনিয়া থানার বাবুলের ছেলে মো. জাহেদ (২৭)।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ এরফান বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পিকআপের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.