সীতাকুণ্ডে ১০৯ পিস ইয়াবাসহ আটক ১
সীতাকুন্ড উপজেলার সলিমপুরে ইয়াবাসহ মোহাম্মদ আলমগীর দীপু (২৬) নামের এক যুবককে আটক করেছে মডেল থানা পুলিশ। বুধবার (৪ ফেব্রুয়ারী) দুপুর ১২ টায় গোপন সংবাদে খবর পেয়ে সীতাকুণ্ড মডেল থানার এস আই মাহাবুব সঙ্গীয় ফোর্সের সহায়তায় উপজেলার ১০ নং ইউনিয়নের উত্তর সলিমপুরস্থ মহাসড়কের পশ্চিম পার্শ্বে মোঃ ফরিদুল আলম এর বাড়ির সামনের থেকে দিপুকে আটক করে।
এ তার শরীর তল্লাসী করলে ১০৯ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ৩২ হাজার সাতশ টাকা। সে উত্তর সলিমপুর ওয়াপদা অফিসের সামনে চৌধুরী বাড়ির মোঃ ফরিদুল আলমের পুত্র।
সীতাকুণ্ড মডেল থানার (ইন্টিলিজেন্স) সুমন বনিক বলেন, আটক দিপু দীর্ঘদিন ধরে এলাকায় গোপনে ইয়াবাসহ মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। এ ব্যাপারে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ (১) এর (ক) ধারায় মামলা করা হয়েছে।