বাসসের এমডি আবুল কালামের মেয়াদ বাড়ল ২ বছর


বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদের চুক্তির মেয়াদ আরও দুই বছর বেড়েছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) আবুল কালামের চুক্তির মেয়াদ দুই বছর বাড়িয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে। ৪ ফেব্রুয়ারি বা যোগদানের তারিখ থেকে বর্ধিত মেয়াদ কার্যকর হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

প্রধানমন্ত্রীর সাবেক প্রেস সচিব আবুল কালাম আজাদকে ২০১৪ সালের ৩ ফেব্রুয়ারি তিন বছরের জন্য রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসসের প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ দেয়া হয়। পরে ২০১৭ সালের ৭ ফেব্রুয়ারি তার নিয়োগের মেয়াদ আরও তিন বছর বাড়ানো হয়। এবার বাড়ল আরও দুই বছর।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.