টেকনাফে এক রোহিঙ্গা কিশোরীর লাশ উদ্ধার
শহিদুল ইসলাম, উখিয়া (কক্সবাজার)।
কক্সবাজারের টেকনাফ স্হল বন্দর এলাকা সংলগ্ন বেতের বাগান থেকে এক রোহিঙ্গা কিশোরীর লাশ উদ্ধার করেছে ক্যাম্প পুলিশ। বৃহস্পতিবার দুপুর একটার দিকে লাশটি উদ্ধার করা হয়।সে টেকনাফ নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের বি ব্লকের আবদুল্লাহর মেয়ে শাহিনা আকতার (৯)।টেকনাফ নয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাবুল বলেন, টেকনাফের হ্নীলা ইউনিয়নের স্থলবন্দর ১৪ নং ব্রীজ এলাকার বেত বাগানে দুপুর ১ টার দিকে এক কিশোরীর লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন।