উখিয়ায় র‍্যাবের অভিযানে অর্ধ কোটি টাকার ইয়াবাসহ এক রোহিঙ্গা আটক


শহিদুল ইসলাম, উখিয়া (কক্সবাজার)।
কক্সবাজারের উখিয়ার ময়নার ঘোনা এলাকায় অভিযান চালিয়ে দশ হাজার পিস ইয়াবা সহ এক রোহিঙ্গাকে আটক করেছে র‍্যাব।
বৃহস্পতিবার বিকাল পাঁচটার সময় এ অভিযান চালানো হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্যে অর্ধ কোটি। আটককৃত হলেন উখিয়ার কুতুপালং সাত নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের মৃত আবু সোহাগের ছেলে কলিম উল্লাহ (৩০)।
গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে উখিয়া থানায় সোপদ্দ করা হয়েছে। র্র্যাব পনের সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বলেন গোপন সংবাদের ভিওিতে অভিযান চালিয়ে ইয়াবা সহ রোহিঙ্গা যুবককে আটক করতে সক্ষম হয়। এ ব্যাপারে উখিয়া থানার ওসি আবুল মনসুর সত্যতা স্বীকার।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.