চট্টগ্রাম বিভাগে আ‘লীগের দায়িত্বে যারা


চট্টগ্রাম বিভাগে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ ও সাংগঠনিক সম্পাদকের মধ্যে আহমদ হোসেনকে চট্টগ্রামের দায়িত্ব দেওয়া হয়েছে।
আওয়ামী লীগের বিভাগীয় দায়িত্ব বন্টন হয়েছে। বৃহস্পতিবার দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে একজনকে পদায়ন করার বিষয়টি জানানো হয়।

বলা হয়, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ২০ ও ২১ ডিসেম্বর অনুষ্ঠিত কাউন্সিল কর্তৃক প্রদত্ত ক্ষমতাবলে শাখাওয়াত হোসেন শফিককে সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত করেন।

এছাড়া প্রত্যেক সাংগঠনিক সম্পাদককে একটি করে বিভাগ এবং যুগ্ম সাধারণ সম্পাদককে দুটি করে বিভাগের সাংগঠনিক সমন্বয়ের দায়িত্ব দেয়া হয়েছে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.