শেখ কামালের জন্মবার্ষিকীতে নগর স্বেচ্ছাসেবক লীগের ক্রীড়া সামগ্রী বিতরণ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেষ্ঠ পুত্র, স্বাধীন বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ ক্রীড়া সংগঠক শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকীতে চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে শিশু কিশোরদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (৫ আগস্ট) নগরীর হালিশহরের আবাহনী ক্লাব মাঠে এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি দেবাশীষ নাথ দেবু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন নগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি এডভোকেট তসলিম উদ্দিন, নাজমুল হুদা শিপন, আজাদ খান অভিসহ সংগঠনের অসংখ্য নেতাকর্মী।