টার্মিনালের ইজারা টোল না দিয়ে গাড়ি চলাচল অব্যাহত রাখায় সমিতির জরুরি সভা
চট্টগ্রাম পটিয়া রুটের বড় গাড়ীর শ্রমিকরা সমিতির নিয়ম কানুন না মেনে, আইন অমান্য করে ছোট গাড়ীর মালিক শ্রমিকদের জিম্মি করে রেখে টার্মিনালের ইজারা টোল ও সার্ভিস না দিয়ে গাড়ি চলাচল অব্যাহত রাখার প্রতিবাদে চট্টগ্রাম পটিয়া রুটে চলাচলরত ছোট গাড়ি সমূহের মালিক ও প্রতিনিধিদের সমন্বয়ে, বিলাসী মালিক সমিতির কর্মকর্তাদের উপস্থিতিতে প্রতিবাদ ও এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ জুন) বিকেলে নগরীর লালদিঘী এলাকার পুরাতন গীর্জায় মিনিবাস মালিক সমিতির অফিসে এ প্রতিবাদ ও জরুরি সভা অনুষ্ঠিত হয়।
এসময় মালিক সমিতির কমিটিতে একটি সারকলিপিও প্রদান করা হয়।
সভায় সভার সভাপতি, বহদ্দারহাট বাস টার্মিনাল পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ ইউনুছ বলেন, প্রতিদিন চট্টগ্রাম পটিয়া রুটে বড় ছোট মিলে বহদ্দারহাট বাস টার্মিনাল
পরিচালনা কমিটি ও মালিক সমিতির নিয়ন্ত্রণে ১২০ টির অধিক বাস চলাচল করে। চলাচলরত এসব বাস থেকে বিগত দিনে বাস শ্রমিকরা নিয়মিত সার্ভিসচার্জ এবং ইজারা টোল পরিশোধ করে আসছে। কিন্তু গত ২৩ মে থেকে ছোট গাড়ির সার্ভিস চার্জ ও ইজারা টোল পরিশোধ করলেও বর্তমানে বড় গাড়ি গুলোর করছেনা। এতে করে আমরা ছোট গাড়ির মালিক শ্রমিকরা বড় গাড়ির শ্রমিকদের হাতে জিম্মি হয়ে পড়েছি। অথচ প্রতিদিন বড় ছোট সব গাড়ি থেকে সার্ভিসচার্জ ও ইজারা টোল আদায় করা হচ্ছে।
তিনি আরও বলেন, আমরা ছোট গাড়ীর মালিক শ্রমিকগণ সমিতির নিয়ম কানুনের প্রতি শ্রদ্ধাশীল থেকে বড় গাড়ী দুইটি ও ছোট গাড়ী একটি সিরিয়াল হিসাবে দীর্ঘদিন যাবত গাড়ী পরিচালনা করে আসছি । কিন্তু বিগত ২৩ মে থেকে এ যাবত বড় গাড়ীর শ্রমিকগণ সমিতির সার্ভিস চার্জ ও চট্টগ্রাম ও পটিয়া দুই দিকের টার্মিনালের ইজারা টোল না দিয়ে জোর পূর্বক লাইনে গাড়ী চলাচল অব্যাহত রেখেছে। এভাবে একই রুটে কেউ সার্ভিস চার্জ দিয়ে সিরিয়াল মেনে গাড়ী চালাৰে কেউ ইচ্ছামত বিশৃংখলভাবে গাড়ী চালাবে তা হতে পারেনা। এ অবস্থা অব্যাহত থাকলে মালিক সমিতি সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা না নিলে ছোট গাড়ীর মালিকগণের পক্ষে গাড়ী চালানো সম্ভব হবেনা।
সভায় এ অচলাবস্থার জন্য দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়ে তিনি বলেন, আজকের সভার পর যদি বড় গাড়ির শ্রমিকরা তাদের বর্তমান সিদ্ধান্ত অটল থাকে, তাহলে আমরা কঠিন সিদ্ধান্ত গ্রহণ করবো।
সভায় বক্তব্য রাখেন মিনিবাস মালিক সমিতির আদুশ শুক্কুর, হাবিবুর রহমান চৌধুরী, নেজবাহুল ইসলাম, সেকান্দর, মোরশেদ, ওমর, সাজ্জাদ, নুরুল আবছার, আমির উদ্দীন, মোঃ হামিদ, ইলিয়াছ ও মোহাম্মদ বেলাল।