সীতাকুণ্ডে বাস থেকে দুই কেজি হেরোইন উদ্ধার


চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে দুই কেজি হেরোইন উদ্ধার করেছে করেছে বিজিবি। উদ্ধারকৃত মাদকের দাম আনুমানিক দুই কোটি টাকা।

শুক্রবার (৯ জুন) সকাল ৬টার দিকে সীতাকুণ্ডের তেঁতুলতলা এলাকার বিএম ডিপোর পাশে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে একটি বাস থেকে এসব হেরোইন উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি চট্টগ্রাম ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ।

তিনি বলেন, মেহেরপুর থেকে আসা সুপার সনি পরিবহনের বাসটি কক্সবাজারে যাচ্ছিল। ডগ স্কোয়াডের তল্লাশিতে বাসের মালামাল রাখার ক্যারিয়ারে একটি কালো ব্যাগে দুই কেজি হেরোইন পাওয়া যায়। জব্দ হওয়া ওই হেরোইনের আনুমানিক মূ্ল্য দুই কোটি টাকা বলে জানান বিজিবির এই কর্মকর্তা। তবে হোরোইন উদ্ধারের এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.