কক্সবাজারে শ্যামলীর ধাক্কায় তিন কারযাত্রী নিহত
রাজীব মজুমদার খোকন. চট্টগ্রাম প্রতিনিধি:
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের জোয়ারিয়ানালায় শ্যামলী বাসের ধাক্কায় প্রাইভেট কারের ৩ যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। নিহতদের সকলেই চট্টগ্রামের বাসিন্দা।
এদের মধ্যে জানে আলম ও মাসুদ ঘটনাস্থলে এবং জামাল উদ্দিন জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বুধবার রাত সাড়ে ১০টার দিকে রামুর জোয়ারিয়ানালা গ্রামীণ ব্যাংকের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় প্রাইভেটকারের আরেক যাত্রী গুরুত্বর আহত হয়েছেন । নিহতরা হলেন-চট্টগ্রামের আতুরারদীঘির জানে আলম (৩৫), হালিশহরের মাসুদ কিবরিয়া (৪০) ও পশ্চিম নাসিরাবাদের মকবুল আহমদের পুত্র জামাল উদ্দিন (৩৫)।

এ ব্যাপারে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের জানান- কক্সবাজার থেকে ঢাকামুখি একটি যাত্রীবাহি শ্যামলী পরিবহনের সাথে চট্টগ্রাম থেকে কক্সবাজারমুখি একটি প্রাইভেটকারের সাথে মুখোমুখি ধাক্কায় ঘটনাস্থলে দুজন মারা যান। লাগে। আহত আরো দুইজনকে প্রথমে রামু হাসপাতাল পরে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরেই শ্যামলী পরিবহনের চালক পলাতক থাকলেও বাসটি জব্দ করা হয়েছে।