মোছলেম উদ্দিনকে নৌকায় ভোট দিয়ে উন্নয়ন ত্বরানিত করুন: মফিজুর রহমান


চট্টগ্রাম-৮  আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ এর সমর্থনে দক্ষিণ জেলা ছাত্রলীগের বর্ধিত সভা চান্দগাঁও প্রধান নির্বাচনী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে  চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন দীর্ঘদিন পর এই এলাকার মানুষ আওয়ামী লীগের একজন প্রার্থী পেয়েছেন। আগামী ১৩ ই জানুয়ারি মোছলেম উদ্দিনকে এলাকার উন্নয়নে বিজয়ী করতে হবে। মোছলেম উদ্দিন আহমদ বিজয়ী হলে এলাকার উন্নয়ন ত্বরান্বিত হবে। নৌকা বিজয়ী হলে তৃনমুলের জয় হবে। চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এস এম বোরহান উদ্দিন এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবু তাহের এর পরিচালনায় বক্তব্য রাখেন সহ-সভাপতি তৌহিদুল ইসলাম জেকি, মোহাম্মদ আলী, আব্দুল্লাহ আল নোমান, রিহান পারভেজ চৌধুরী, তারেকুর রহমান তারেক, ফরহাদুল ইসলাম,দিদারুল আলম শুভ, পিংকু সেন, মোহাম্মদ হোসাইন, যুগ্ম সম্পাদক মামুনুর রহমান চৌধুরী, সালেহ নুর তানভীর, রিদয়ান লাভলু, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন, সাইফুদ্দিন মোহাম্মদ মানিক, শাহাদাত হোসেন মানিক, কাজী মোঃ ওয়াশিম,প্রচার সম্পাদক আবু বকর জীবন উপসম্পাদক নাঈম উদ্দিন মাহফুজ, সাহাব উদ্দিন, আব্দুল মান্নান ইমতিয়ার ফারুক ইমু, জাহাঙ্গীর রেজা, মোঃ এমরান, সাখাওয়াত হোসেন, অজয় শীল।

সভা শেষে বহদ্দারহাট এলাকায় নৌকার সমর্থনে মিছিল গনসংযোগ করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.