ঈদগাঁওতে বাস-মাইক্রো সংঘর্ষে নিহত ২
কক্সবাজারের ঈদগাঁওতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আটজন।
সোমবার (২৯ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের খোদাইবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন ঈদগাঁও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা।
তিনি বলেন, ঈদগাঁও উপজেলার খোদাইবাড়ি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। যাত্রীবাহী বাস ও একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এখন পর্যন্ত দু’জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে।
তিনি আরও বলেন, নিহতদের লাশ মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। হতাহতদের পরিচয় জানতে পুলিশ কাজ করছে।