বাঁশখালীতে দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
চট্টগ্রামের বাঁশখালীতে দেশীয় অস্ত্রসহ মো. ফারুক (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় ১টি দেশীয় তৈরি একনলা বন্দুক ও ২ রাউন্ড কাতুর্জ উদ্ধার করা হয়।
শুক্রবার (২৪ মার্চ) সকাল সাড়ে ৭টার সময় উপজেলার সরল ইউনিয়নের মধ্যম সরল ডেবা পারা এলাকায় তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. ফারুক সরল ইউনিয়নের মধ্যম সরল ডেবাপারা এলাকার আনোয়ারুল ইসলামের পুত্র।
বাঁশখালী থানার ওসি মো. কামাল উদ্দিন বলেন, বাঁশখালীর সরলে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি বন্দুক, ও দুই রাউন্ড কার্তুজসহ মো. ফারুক নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।