চকবাজার মতি টাওয়ারে আগুন


চট্টগ্রাম নগরীর চকবাজারে মতি টাওয়ারের নিচ তলায় একটি টেইলার্স দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (২৫ মার্চ) সকাল পৌনে ১০টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

চন্দনপুরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মতি টাওয়ারে আগুন লাগার খবর পেয়ে দ্রুত আমাদের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। পরে ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানা যায়নি।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.