আনোয়ারায় ডিজিটাল শ্রেনীকক্ষের উদ্বোধন
আনোয়ারা উপজেলার ৬ নং বারখাইন ইউনিয়নের শিলাইগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডিজিটাল শ্রেণীকক্ষের উদ্বোধন করা হয়েছে।
সোমবার ( ৫ অক্টোবর) দুপুরে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ এ ডিজিটাল শ্রেণীকক্ষের উদ্বোধন করেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশীষ কুমার আচার্য্য সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সটাকটর শেখ মাহবুবুর রহমান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার বিটন চন্দ্র দেব, সহকারি উপজেলা শিক্ষা অফিসার রঞ্জন ভট্টাচার্য, শিলাইগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক রঞ্জনা চক্রবর্তী, আনোয়ারা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মহিদুল ইসলাম চৌধুরী সহ প্রমূখ।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জুবায়ের আহমেদ বলেন , আনোয়ারা উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ে এইটায় প্রথম স্বয়ং সম্পূর্ণ ডিজিটাল শ্রেনীকক্ষ। এটি একটি প্রসংশনীয় উদ্যোগ । এই ক্লাসটি অত্যান্ত চমৎকার । স্কুল পর্যায়ে পরীক্ষা মূলক ভাবে এটি প্রথম ডিজিটাল শ্রেণীকক্ষ । এই উদ্যোগ সফল হলে পরবর্তীতে উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের এই শ্রেণীকক্ষ চালু করার চিন্তাভাবনা করা হবে। ডিজিটাল পদ্ধতিতে ক্লাস করে শিক্ষার্থীরা আগের চেয়েও আনন্দের সাথে শিখতে পারবে।